বেছে নিন

২য় স্থানান্তরিত বিষয় পূর্ণ তালিকা পেতে এখানে ক্লিক করুন

স্থানান্তরিত ভর্তি ফর্ম বামে link এ পাওয়া যাবে


জরুরী নির্দেশনা
  15/04/2013
৩য় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত
  (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম)
ডীন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
   

জরুরী নির্দেশনা
  12/04/2013
রিলিজ স্লিপ ভর্তি ফর্ম ও ৩য় রিলিজ স্লিপ আবেদন ১৩/৪/২০১৩ বিকাল ৩ টা পর্যন্ত করা যাবে ।
  (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম)
ডীন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
   

২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম সম্পর্কিত সময়সূচী:
  10/04/2013
ক্রমিকভর্তি কার্যক্রমের ধারাবাহিক বিবরণীতারিখ
১।২য় রিলিজ স্লিপে মনোনিত বিষয়ে ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ এবং অন-লাইনে ৩য় রিলিজ স্লিপে পছন্দ দেয়ার তারিখ৬-১১ এপ্রিল, ২০১৩
২।কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ২য় রিলিজ স্লিপে আবেদনকারী শিক্ষার্থীদের এন্ট্রি দেওয়ার শেষ তারিখ১৩ এপ্রিল, ২০১৩
৩।৩য় রিলিজ স্লিপে আবেদনকারীদের ফলাফল প্রকাশের তারিখ১৫ এপ্রিল, ২০১৩
৪।৩য় রিলিজ স্লিপে মনোনিত বিষয়ে ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও সংশ্লিষ্ট কলেজে জমা দানের তারিখঃ১৫-১৭ এপ্রিল, ২০১৩
৫।কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ৩য় রিলিজ স্লিপে মনোনিত শিক্ষার্থীদের এন্ট্রি দেওয়ার শেষ তারিখ১৮ এপ্রিল, ২০১৩
৬।সংশ্লিষ্ট কলেজ কর্তৃক শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক তালিকা অন-লাইনে যাচাই-বাছাই করার তারিখ২০-২২ এপ্রিল, ২০১৩
৭।২য় ও ৩য় রিলিজ স্লিপে ভর্তিকৃতদের ব্যাংক ড্রাফট (ডি.ডি) করার শেষ তারিখ২৩ এপ্রিল, ২০১৩
৮।চুড়ান্তভাবে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর ডিডি ও প্রয়োজনীয় (ভর্তি বিবরণী ও হিসাব বিবরণী) কাগজপত্র হাতে হাতে বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ২৪ এপ্রিল, ২০১৩ (রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা বিভাগ)
২৫ এপ্রিল, ২০১৩ (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপরি উল্লিখিত তারিখ ও সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে, তবে সময়সূচী পরিবর্তন হলে তা যথাসময়ে website-এর মাধ্যমে জানানো হবে।
  (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম)
ডীন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
   

জরুরী নির্দেশনা
  5/04/2013
  1. ২য় রিলিজস্লিপের ফলাফল প্রকাশিত । ফলাফল দেখতে হলে এখানে ক্লিক করুন
  2. ২য় রিলিজ স্লিপে আবেদনকারীদের মধ্যে যাদের পছন্দক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি, তারা আগামী ৬/৪/২০১৩ থেকে ১১/৪/২০১৩ এর মধ্যে এই লিঙ্কে ক্লিক করে আপনার নতুন পছন্দক্রম জানাতে পারবেন। মেধাস্কোর অনুযায়ী ফলাফল পরবর্তিতে ওয়েবসাইট এর মাধ্যমে প্রকাশ করা হবে।
  3. ২য় রিলিজ স্লিপে আবেদনকারীদের মধ্যে যাদের পছন্দক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে, তারা আগামী ৬/৪/২০১৩ থেকে ১১/৪/২০১৩ এর মধ্যে এই লিঙ্কে ক্লিক করে ভর্তি ফর্ম উত্তোলন ও কলেজে জমা দিতে পারবেন।
  4. কলেজ কর্তৃক ভর্তি নিশ্চিত করণের শেষ সময় ১৩/৪/২০১৩।
  (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম)
ডীন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
   

জরুরী নির্দেশনা
  31/03/2013
২য় রিলিজস্লিপের ফলাফল ০১-০৪-২০১৩ দুপুর ১২.০০ ঘটিকায় এই ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
  (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম)
ডীন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
   

জরুরী নির্দেশনা
  18/03/2013
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (স্নাতক ) সম্মান শ্রেণীর ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্তক্রমে ২য় রিলিজ স্লিপে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৩ মার্চ, ২০১৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। ২য় রিলিজ স্লিপের ফলাফলের তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
  (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম)
ডীন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
   

জরুরী নির্দেশনা
  09/03/2013
  1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় পাসকৃত এবং ভর্তি না হওয়া সকল শিক্ষার্থী ২য় রিলিজ স্লিপে ভর্তির জন্য ১০মার্চ হতে ১৫মার্চ ২০১৩ পর্যন্ত্ম অন-লাইনে আবেদন করতে পারবে। এই সময়ের মধ্যে যারা আবেদন করবে না তারা পরবর্তীতে ভর্তির জন্য আর আবেদন করার সুযোগ পাবে না। ১৭মার্চ ২০১৩ তারিখ ২য় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হবে। ২য় রিলিজ স্লিপে মনোনীত শিক্ষার্থীরা ১৮ মার্চ হতে ২১ মার্চ ২০১৩ পর্যন্ত অনুমোদিত কলেজে ভর্তি হতে পারবে।
  2. ২য় রিলিজ স্লিপে ১০ মার্চ রাত ৮.০০ থেকে এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
  (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম)
ডীন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
   

ভর্তি পরিচালনা কমিটি কর্তৃক অনুমোদিত সিদ্ধান্তসমূহ
  ০৭/০২/২০১৩
  1. ৩য় মেধা তালিকায় ভর্তি ফর্ম ও বিষয় পরিবর্তন ফর্ম ডাউনলোড করার শেষ সময় ৭/২/২০১২ রাত ১২ টা
  2. ৩য় মেধা তালিকায় ভর্তি ফর্ম কলেজে জমা দেয়ার ও কলেজ কর্তৃক ভর্তি নিশ্চিত করণের শেষ সময় শেষ তারিখ : ০৯/০২/২০১৩
  3. রিলিজ স্লিপের আবেদন করার শেষ তারিখ : ১২/০২/২০১৩
  4. রিলিজ স্লিপে ভর্তির জন্য ফলাফল প্রকাশের তারিখ : ১৬/০২/২০১৩
  5. রিলিজ স্লিপে মনোনিত বিষয়ে কলেজে ভর্তির তারিখ : ১৬/০২/২০১৩ হতে ২৩/০২/২০১৩
  6. কোটায় ভর্তির জন্য ফলাফল প্রকাশের তারিখ : ০৯/০২/২০১৩
  7. ৩য় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপে ভর্তিকৃত শিক্ষার্থীদের ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ : ২৫/০২/২০১৩
   

ফলাফল ও রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশ
  ০২/০২/২০১৩
  1. ০৩/০২/২০১৩ তারিখ রাত ১০.০০ ঘটিকা হতে ভর্তি ফরম ও রিলিজ স্লিপের আবেদন ফরম পাওয়া যাবে
  2. তৃতীয় মেধা তালিকায় মনোনীত (নতুন ও পরিবর্তিত বিষয়) ছাত্র/ছাত্রীদের ০৭/০২/১৩ তারিখের মধ্যে স্ব স্ব কলেজে ভর্তি হতে হবে
  3. ১০/০২/২০১২ তারিখ পর্যন্ত রিলিজ স্লিপের আবেদন করতে পারবে
  4. সকল পাসকৃত ছাত্র/ছাত্রী রিলিজ স্লিপ নিতে পারবে । তবে ইতোমধ্যেই ভর্তি হয়ে থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধমে ভর্তি বাতিল করে রিলিজ স্লিপ নিতে হবে। সেক্ষেত্রে ৭/২/২০১৩ এর মধ্যে ভর্তি বাতিল করতে হবে । যারা প্রথমবারের মতো তৃতীয় মেধা তালিকায় বিষয় পেয়েছে তারা রিলিজ স্লিপ নিতে পারবে । কিন্তু সেক্ষেত্রে তার মনোনীত বিষয় বাতিল হয়ে যাবে।
  5. যারা ৩য় মেধাতালিকায় ভর্তির সুযোগ পাবে তারা ইচ্ছা করলে ভর্তি ফরম সংগ্রহ না করে রিলিজ স্লিপ নিয়ে আবেদন করতে পারবে তবে ভর্তি ফরম অথবা রিলিজ স্লিপ এর যে কোন একটি নেয়া হলে সে অন্যটি আর নিতে পারবে না। অর্থাৎ ৩য় মেধাতালিকার ভর্তি ফরম পূরণ করলে সে শিক্ষার্থী রিলিজ স্লিপ নিতে পারবে না বা রিলিজ স্লিপ নেয়া হলে সে আর ৩য় মেধাতালিকার মাধ্যমে ভর্তির সুযোগ পাবে না।
  6. ০৪/০২/২০১৩ তারিখ রাত ১০.০০ ঘটিকায় কোটায় আবেদনকৃত ছাত্র/ছাত্রীদের বিভাগ মনোনয়ন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
   

ফলাফল ও রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশ
  ৩১/০১/২০১৩
৩য় মেধাতালিকা, ২য় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ের পরিবর্তনের ফলাফল ৩১শে জানুয়ারী ২০১৩ রাত ১২:০০ টায় প্রকাশিত হবে। যারা ৩য় মেধাতালিকায় ভর্তির সুযোগ পাবে তারা ইচ্ছা করলে ভর্তি ফরম সংগ্রহ না করে রিলিজ স্লিপ নিয়ে আবেদন করতে পারবে তবে ভর্তি ফরম অথবা রিলিজ স্লিপ এর যে কোন একটি নেয়া হলে সে অন্যটি আর নিতে পারবে না। অর্থাৎ ৩য় মেধাতালিকার ভর্তি ফরম পূরণ করলে সে শিক্ষার্থী রিলিজ স্লিপ নিতে পারবে না বা রিলিজ স্লিপ নেয়া হলে সে আর ৩য় মেধাতালিকার মাধ্যমে ভর্তির সুযোগ পাবে না।
   

রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশ
  ২৮/০১/২০১৩
আগামী ৩১শে জানুয়ারী ২০১৩ তারিখ হতে শিক্ষার্থীরা রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদনের সময় শিক্ষার্থীকে ন্যূনতম তিনটি ও সর্বোচ্চ পাঁচটি কলেজ ক্রমানুসারে নির্বাচন করতে হবে এবং সে প্রতি কলেজের জন্য সর্বোচ্চ পাঁচটি করে বিষয়ের পছন্দক্রম দিতে পারবে।

উল্লেখ্য যে, ১ম ও ২য় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রত্যাহার করে পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কোন কলেজে ভর্তির সুযোগ নিতে পারবে। তবে সেক্ষেত্রে ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের সম্মতিপত্রসহ তা ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিয়য়ক বরাবর আবেদন করতে হবে।
   

ক্লাশ শুরু সংক্রান্ত নোটিশ
  ২৮/০১/২০১৩
২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেনীতে ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল কলেজে আগামী ১৬ই ফেব্রুয়ারী ২০১৩ তারিখে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ক্লাশ শুরু হবে। সকল কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে।
   

ভর্তি প্রত্যাহার সংক্রান্ত নোটিশ
  ২৮/০১/২০১৩
যেসব শিক্ষার্থী তার ভর্তি প্রত্যাহার করে নিয়েছে তাদের আবেদন ও বিস্তারিত তথ্য অতি সত্বর ডীন(স্নাতকপূর্ব), জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থীর ভর্তি প্রত্যাহারের তথ্য ৩০শে জানুয়ারী ২০১৩ দুপুর ১২:০০ টার মধ্যে পাওয়া যাবে সে সকল আসনে শুন্য হয়েছে বিবেচনায় নতুন শিক্ষার্থী মেধাতালিকা অনুযায়ী মনোনয়ন দেয়া হবে।
  কর্তৃপক্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়
 

মেধাতালিকা অনুযায়ী যারা ভর্তি হয়নি তাদের জন্য নোটিশ
  ২৮/০১/২০১৩
১ম ও ২য় মেধাতালিকায় ভর্তির জন্য বিষয় মনোনয়ন পেয়েও যারা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হয়নি, সে সকল শিক্ষার্থী আগামী ৩০শে জানুয়ারী বিকাল ৪:০০টার মধ্যে admission.nu-bd.net ওয়েবসাইটে গিয়ে বিশেষ আবেদন করতে পারবে। তাদের আবেদন বিশেষ বিবেচনায় কলেজে আসন খালি থাকা সাপেক্ষে গৃহীত হতে পারে। যে সকল আবেদন গৃহীত হবে তাদের ৩য় মেধাতালিকায় মেধাক্রম অনুযায়ী বিষয়ের মনোনয়ন দেয়া হবে।
   

জরুরী নোটিশ
  ২৬/০১/২০১৩
২য় মেধাতালিকা প্রকাশের সময় যেসব শিক্ষার্থীর মনোনীত বিষয়ে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা সম্ভব হয় নি, সেসব শিক্ষার্থীর ক্ষেত্রে ভর্তির যোগ্যতা নিরূপন সাপেক্ষে ভর্তির মনোনয়নে অনুমোদন দেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছিল। পরবর্তীতে সকল শিক্ষার্থীর মনোনীত বিষয়ের যোগ্যতা যাচাইবাছাইয়ের পর পরিলক্ষিত হয় যে কিছু কলেজ হতে এক্ষেত্রে শিক্ষার্থীর নম্বরপত্র/গ্রেডশীট পরীক্ষা না করেই তাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও মনোনীত বিষয়ে অনুমোদন দেয়া হয়। মনোনীত বিষয়ে ভর্তির যোগ্যতা না থাকার কারণে কলেজ হতে তাদের ভর্তির তথ্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এসব ক্ষেত্রে যারা বিষয় পরিবর্তনের মাধ্যমে এসেছে তাদের পূর্বের বিষয় বা তার পছন্দক্রম অনুযায়ী পূর্বের বিষয় হতে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী অন্য যোগ্যতা সম্পন্ন বিষয়ে স্থানান্তরিত হবে। আর নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে তৃতীয় মেধাতালিকা পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে। আগামী ৩০/০১/২০১৩ তারিখে তৃতীয় মেধাতালিকা ও কোটায় ভর্তির মনোনয়ন প্রকাশ এবং রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে।
  কর্তৃপক্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়
 

বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনপত্র পূরণের সময় যে সকল শিক্ষার্থী বিষয় নির্বাচন যথাযথভাবে করতে পারে নাই বা ভুল বিষয় নির্বাচন করেছে অথবা কোন বিষয়ই নির্বাচন করতে পারেনি তারা তাদের বিষয়ের পছন্দক্রম অনলাইনে আগামী ২৮শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত দিতে পারবে। উল্লেখ্য যে, ২৬শে নভেম্বরের পরে অনলাইনে নতুন কোন আবেদন করা যাবে না।

শিক্ষার্থীর কোটা পূরণের ক্ষেত্রেও এ সুযোগ বহাল থাকবে। এ বিষয়ে বিস্তারিত পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ইতোমধ্যে যারা প্রবেশপত্র নিয়েছেন তাদের প্রবেশপত্রের বর্তমান অবস্থাতেই ছবি বসিয়ে কলেজে জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির জন্য আবেদন ব্যবস্থা

সাধারণ নির্দেশাবলী
ক) আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে নুন্যতম জিপিএ ২.০ পেতে হবে।
খ) স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিচ্ছু বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় পঠিত থাকতে হবে এবং উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) নুন্যতম জিপিএ ৩.০ পেতে হবে।
গ) কারিগরি শিক্ষাবোর্ড থেকে যে সকল শিক্ষার্থী ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে তারাও উপরি উক্ত জিপিএ শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
ঘ) শুধুমাত্র ২০১১/২০১২ সালের উচ্চমাধ্যমিক/সমমান এবং ২০০৮/২০০৯/২০১০ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শেধনীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ঙ) শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি কলেজ থেকেই ভর্তির জন্য আবেদন করতে পারবে। সংশিষ্ট কলেজের অধিভুক্ত বিষয়সমূহের তালিকা website থেকে জেনে নিতে হবে।
চ) ভর্তি পরীক্ষার আবেদন ফরমে কোন তথ্য মিথ্য অথবা ভুল বলে প্রমানিত হলে শিক্ষার্থীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে।
ভর্তি বিষয়ক ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন